সারাদেশ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

এম. এ আজিজ রাসেল: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।’

আরও পড়ুন: ঝড়ের কবলে মিথিলা

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে হিলডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান ও পুলিশ কর্মকর্তা গোলাম কবির।

আরও পড়ুন: বিএনপির মন খারাপ

বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না বলেন, সাংবাদিকদের স্বপ্ন দেখতে হবে। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোন যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। এদিকে বেশি দুর্নীতি হয়। তাই বলে এজন্য সবাই দায়ী না। আর বদি মানে কক্সবাজার না। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়েজনে জনমত গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা