ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় ভাইবোনসহ নিহত ৩

জেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আপন ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

আরও পড়ুন : অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শুক্রবার (২৬ মে) দুপুর ১টার দিকে দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রদি এলাকায় ঢাকা-চাঁদপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের বাসিন্দা আল আমিন (৩৬), তার বড় বোন দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৬) এবং চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার (৩৩)।

আহতরা হলেন- অটোরিকশাচালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া (২৫), আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৫), তার স্ত্রী রীনা আক্তার (২২) ও তাদের আড়াই বছরের মেয়ে নুসরাত।

আরও পড়ুন : যন্ত্রাংশের আঘাতে শিশুর মৃত্যু

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, চাঁদপুরের রহিমানগর থেকে জৈনপুরী পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে দাউদকান্দির কবিচন্দ্রাদি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভাই-বোনসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ওসি আরও বলেন, যাত্রীবাহী বাসটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা