জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গোরস্থানের জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে সালেহা খাতুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোরস্থানের ৪ দাগে মোট জমি ২দশমিক ৫৯ শতক জমি স্থানীয় মহিউল ইসলাম গং কবলা মূলে খরিদকৃত মর্মে নিজেদের দাবি আসছিল। অপরদিকে ওই জমি সিএস ও এসএ রেকর্ডে গোরস্থান ও মুসলমান সাধারণের ব্যবহার্য্য মর্মে স্থানীয় মুসল্লীগন দাবি করে সাইনবোর্ড দেয়। ওই সাইনবোর্ডটি মহিউল ইসলাম লোকজন রাতের আধারে তুলে নিয়ে যায়। গোরস্তান শ্রেনীর জমি মুসলমান সাধারণের ব্যবহায্য মর্মে সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিস দলিল গ্রহীতাদের খারিজ বাতিল করে দেয়। এরপরও মহিউল ইসলাম গং ওই জমিতে কেউ কবর দিতে আসলে সবাইকে একসঙ্গে কবর দেওয়া হবে ঘোষনা দিলে মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

এদিকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মহিউল ইসলাম ৫০/৬০ জনের একদল লোক নিয়ে ওই জমিতে বেড়া দিতে গেলে স্থানীয় মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তারা জবর দখলকারীদের বেড়া প্রদানে বাঁধা দিলে ২ পক্ষের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু করে। প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইট পাটকেলে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও পার্শবর্তী আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রুহিয়া থানা ওসি সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

গোরস্থান রক্ষা কমিটিরা সভাপতি ফজলুর রহমান জানান,সিএস ও এসএ রেকর্ড অনুয়ায়ী ৪ দাগে ২ দশমিক ৫৯ শতক গোরস্থানের জমি রয়েছে। সবকিছু জেনেও খতিয়ান ঘষামাজা করে চিনিকলা মাদরাসার সুপার মহিউল ইসলাম গোপনে গোরস্থানের জমি দলিল মূলে কিনে নিয়ে চাষাবাদ শুরু করে ।পরে এসিল্যান্ড অফিস তাদের খারিজ বাতিল করে দেয় ।আমরা সেখানে গোরস্থানের সাইনবোর্ড দিলে তারা ভেঙ্গে নিয়ে যায়।

অপরদিকে মওলানা মহিউল ইসলাম জানান,আমরা রেকর্ডীয় মালিক তরিকুল ইসলামের নিকট জমি কিনে নিয়ে খারিজ খতিয়ান করে চাষাবাদ করে আসছি।আমি আমার জমিতে বেড়া দিতে গেলে গোরস্থান কমিটির লোকজন বাধা দেয়।

আরও পড়ুন: প্রিন্স ও প্রিন্সেস হলেন উইলিয়াম-কেট

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান,গোরস্থানের জমির দখল নিয়ে ২ পক্ষ মারমুখি অবস্থানে ছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।তবে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা