সারাদেশ

উলিপুরে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন প্রতিরোধ, টি-বাঁধ নির্মান ও স্থায়ী সমাধানের দাবীতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা তিস্তা নদীর পাড়ে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহনে ভাঙন প্রতিরোধ ও স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় গত কয়েকদিনে সাদুয়া দামার হাট ও কালাপানি বজরা গ্রামের ৫ শতাধিক পরিবারের বসতবাড়ি, আধা কিলোমিটার পাকা রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এলাকাবাসী ত্রাণ চাই না, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চাই। অবিলম্বে তিস্তা নদী ভাঙন প্রতিরোধ, টি-বাঁধ নির্মান ও স্থায়ী সমাধানের জোর দাবী জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার আবু ইয়াহিয়া, বজরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু জার গিফারী, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত কয়েকদিনের তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে পশ্চিম বজরা কমিউনিটি ক্লিনিক, পশ্চিম বজরা জামে মসজিদ, পশ্চিম বজরা হাট, পশ্চিম কালপানি বজরা জামে মসজিদ, পশ্চিম বজরা দাখিল মাদরাসাসহ একটি ঈদগাহ মাঠ, ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুল, পুরাতন বজরা কালী মন্দিরসহ ১০ একর আবাদি জমি, আধা কিলোমিটার পাকা সড়ক ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা