বেশী দামে সার বিক্রি, দুই দোকানকে জরিমানা
সারাদেশ

বেশী দামে সার বিক্রি করায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বেশী দামে বিক্রি করার অপরাধে দুটি সারের দোকানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

আরও পড়ুন : থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে, টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক আসিফ আল-আজাদ।

এ সময় তিনি বাজারের সার বিক্রির প্রতিষ্ঠান রাজিব অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স মোল্লা এরন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়ন টিম সহযোগিতা করে।

আরও পড়ুন : দেশ এখন জঙ্গিমুক্ত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক আসিফ আল-আজাদ বলেন, দু’টি সারের দোকানে মনিটরিং করার সময় দেখা যায় সেখানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

তাছাড়া, প্রতি কেজি ইউরিয়া সারের বিক্রি মূল্য হচ্ছে ২২ টাকা। অথচ ওই দু’টি দোকানে কেজি প্রতি সার ৬ - ৮ টাকা বেশী দরে বিক্রি করা হচ্ছে। এতে দু’টি দোকান মালিককে জরিমানা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা