সারাদেশ

রামগড়ে ১৪৪ ধারা জারি

সান নিউজ ডেস্ক: একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ কর্মসূচি দেওয়ায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া, বাজার ও পৌরসভা কার্যালয়ের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

আরও পড়ুন: নুসরাত-মিমিরা লুটেপুটে খাচ্ছেন (ভিডিও)

এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, রামগড় উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে স্মৃতিসৌধ এলাকায় এবং একই সময় ও স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে। ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি। দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

জানা গেছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে নেতাকর্মী হত্যা-আহতের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার রামগড় পৌরভবন সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুইয়ার বাসভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

এদিকে, ছাত্রলীগ ওইদিন একই সময়ে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি নেয়। এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন সভা-সমাবেশ নিষিদ্ধ করে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।

আরও পড়ুন: থানা থেকে পালিয়ে গেল আসামি

এদিকে, বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে রামগড়ের শান্ত পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার সন্ধ্যায় বাজার ও আশেপাশের এলাকায় কয়েকটি বাসা ও দোকানে হামলার ঘটনাও ঘটেছে। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুইয়া ও তার ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদের বাস ভবন ও তার পৈতৃক বাসায় হামলা চালানো হয়। এছাড়া বাজারে অবস্থিত সাংবাদিক মো. বাহার উদ্দিনের শাহীন লাইব্রেরিসহ ৪-৫টি দোকানে হামলা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা