সারাদেশ

সাড়ে ৮ হাজার গজ বৈদ্যুতিক তার চুরি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় ৭ লাখ টাকা।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চোরকে কৌশলে রক্ষার অভিযোগ

রোববার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে।

পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে কে বা কারা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।

আরও পড়ুন: থানা থেকে পালিয়ে গেল আসামি

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী জানান, সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ট্রাকচাপায় এএসআই নিহত

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনও মামলা করেননি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা