সারাদেশ

৬ লাখ টাকার গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

ফেনী প্রতিনিধি : ফেনীর ফতেহপুর এলাকায় ২৮ আগস্ট শনিবার ভোরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

আরও পড়ুন : অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর ফতেহপুরস্থ স্টার লাইন এলপিজি ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করে।

আটককৃতরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার শামবকশী গ্রামের চারু মিয়ার ছেলে মো. জিলানী (২৫), হরিপুর গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে হাসান আহাম্মদ (২২)। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তিনটি বস্তার ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজসে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

আরও পড়ুন : আড়িয়াল খাঁর গর্ভে বিলীন ২ শতাধিক বাড়ি

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা