সারাদেশ

পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে রাজনৈতিক সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, রোববার পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দল (আওয়ামী লীগ ও বিএনপি) তাদের নিজ নিজ কর্মসূচী পালনে অনড় অবস্থানে রয়েছে। এতে পীরগঞ্জ পৌর এলকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সৃষ্টিসহ গাড়ী ভাংচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। যার ফলে আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা,পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রো স্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় রোববার দুপুর ১২ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত ১৮৯৮ সালের ফৌজাদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ সময়ে উক্ত এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইন শৃংখলা পরিপন্থি সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা