সারাদেশ

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের উন্মুক্ত তালিকা প্রণয়ন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে উন্মুক্ত তালিকা গঠনের লক্ষে স্বচ্ছতার সহিত মুক্ত আলোচনা করেছে উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব।

রবিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের ফকির মাঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই উন্মুক্ত তালিকা প্রণয়নের আলোচনা সভার আয়োজন করা হয়।

উন্মুক্ত তালিকা প্রণোয়ন অনুষ্ঠানে অর্জুনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফকির মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক, সাবেক মেম্বার আনিছুর রহমান প্রমুখ।

ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, ২০১৯ সালে সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা স্বজনপ্রীতি করে নিজেদের লোকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। সম্প্রতি ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের জন্য ঘর নির্মাণে বরাদ্দ আসে। এনিয়ে বর্তমান দুই ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নিয়ে তালিকায় নাম দেয়ার অভিযোগ উঠে আসে।

পরে এনিয়ে আলোচনা-সমাচোলনার সৃষ্টি হয়। কিন্তু তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেরই ঘরবাড়ি বিলীন হয়নি এবং যারা ক্ষতিগ্রস্থদের তালিকায় পড়ে না তারাই এমন অভিযোগ করছে। এসব যাতে কেউ কোন ধরণের অনিয়ম বা দূর্নীতি না করতে পারে সেজন্য উন্মুক্তভাবে তালিকা প্রণয়নের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, যারা গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তাদেরকেই সরকারের অর্থনেতিক সহযোগিতা প্রদান করা হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে পরিষদের সুনাম নষ্টে মেতেছেন তাদের নেক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা