নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫
সারাদেশ

নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ীতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছে।

আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মিদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সংঘর্ষ ঘটে।

পরে সোনাইমুড়ি বাজার ও এর আশপাশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটে। এতে উভয় পক্ষের ১৫জন নেতাকর্মি আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫জন নেতাকর্মি আহত হয়।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসী সংগঠন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বিএনপি পুলিশ পাহারায় সমাবেশ করেছে। তাদের সমাবেশে হামলার কোন ঘটনা ঘটেনি। বরং তাদের হামলায় আমাদের একজন ছাত্রনেতা আহত হয়েছে।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ডাকা হয়। কিন্তু তারা সমাবেশ স্থলে কোন মঞ্চ, চেয়ার আনেনি। হঠাৎ করে তারা এক দিক থেকে চৌরাস্তা এলাকায় একত্রিত হয়। এ পুলিশ নিরাপত্তা বলয় তৈরী করে। এমন সময় ওদের ভিতর হট্রগোল সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানায়, এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হবে বলেও মন্তব্য করেন ওসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা