সারাদেশ

এনজিও নামে প্রতারণার অভিযোগ

শফিক স্বপন (মাদারীপুর) : মাদারীপুরে এনজিও পরিচালনার নামে শেয়ার দাতার টাকা আত্মসাৎ ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১-০৮-২২)সকালে মাদারীপুর শহরের একটি সাংবাদিক সংগঠনের অফিসে মাদারীপুর জেলার, শিবচর উপজেলা আঃ ওহাব ঢালীর মেয়ে রেবা পারভীন নামে (৩৭)সান- মুন বহুমুখী সমবায় সমিতির শেয়ার হোল্ডার ও শ্লীলতাহানির শিকার,এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন।

আরও পড়ুন : যানজটে নগরবাসীর নাভিশ্বাস

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, ২০১১ সালে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর ভাওরকান্দি গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম(৫০) পিতাঃ মৃত এম এ রাজ্জাক মাদবরের প্রস্তাবে ‘সান মুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি বেসরকারী সংস্থায় শেয়ার দাতা হিসেবে মুনাফা পাওয়ার প্রতিশ্রুতিতে বিভিন্ন সময়ে মোট ৫৭ লাখ টাকা বিনিয়োগ করেন রেবা পারভীন।

কিন্তু গত কয়েক বছর ধরে সান মুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান নজরুল ইসলামের কাছ থেকে বিনিয়োগ করা অর্থে ও মুনাফা রেবা পারভীনকে না দিয়ে উল্টো শ্লীলতাহানির করে তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনের সরকারের কাছে, সঠিক তদন্ত করে সান মুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান নজরুল ইসলামের কাছ থেকে রেবা পারভীন তার বিনিয়োগের অর্থ ফেরতের দাবী করেন।

রেবা পারভীন সংবাদ সম্মেলনে জানান টাকা দেওয়ার কথা বলে নজরুল ইসলামের বাড়িতে রেবা পারভীন ডাকালে রেবা পারভীন- নজরুল ইসলামের বাড়িতে আসলে রেবা পারভীনকে -নূরুল ইসলাম ঘরের ভিতর যেতে বলে, এসময় উৎ পেতে থাকা নজরুল ইসলামের এক সহযোগী পিছন থেকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

এর পর নজরুল ইসলাম রেবা পারভীননের সাথে আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করে তা দিয়ে বিভিন্ন সময়ে রেবা পারভীনকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং ওই ভিডিও এর ভয় দেখিয়ে রেবা পারভীনের কাছ থেকে কয়েক দফা টাকা নিয়ে নেয় প্রতারক নজরুল ইসলাম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা