সারাদেশ

বোন হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

শওকত জামান (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়িতে ১৬ মাস বয়সী ছোট বোনকে হত্যার দায়ে ভাই ইন্দ্ৰজিৎ ঘোষের আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার আরেকটি ধারায় তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : যানজটে নগরবাসীর নাভিশ্বাস

বিশ হাজার টাকা অর্থদণ্ডসহ উভয় সাজা একত্রে চলবে বলে জানিয়েছে আদালত সূত্র।মামলার রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত ইন্দ্ৰজিৎ ঘোষ উপজেলার শিমলা গোপীনাথ এলাকার পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।

রবিবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।
মামলার রায় বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ জানুয়ারি গভীর রাতে মামা শ্বশুরের কুপরামর্শে ইন্দ্ৰজিৎ ঘোষ তার ছোট বোনকে হত্যা শেষে সরিষাবাড়ি বাস টার্মিনাল এলাকায় ময়লা ও কচুরি পানাযুক্ত পুকুরে লাশ গুম করেন।

এ ঘটনায় পরদিন বাবা পরিতোষ চন্দ্র ঘোষ সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দু'জন আসামির মধ্যে আনন্দ মহন্ত নামে একজনকে বেকসুর খালাস দেন আদালত। চাঞ্চল্যকর এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিৰ্ম্মল কান্তি ভদ্র ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন জয়ন্ত কুমার দেব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা