টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে দুইটি স্হানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২জন নিহত হয়েছে।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

রোববার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ও ভোর রাতের দিকে একই উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে তা জানা যায়নি। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহজামালের ছেলে মামুন (৪০), অন্য জনের পরিচয় জানা যায়নি।

স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে স্বপন প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলো মামুন । ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌছালে আরেক ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

এসময় মালামালগুলো রাস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেন লাইনে বসে মালামাল পাহাড়া দিচ্ছিলেন মামুন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে ভোর রাতের কোন এক সময় সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারীর নাম পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া নিহত ওই ব্যক্তির মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা