নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় বাচ্চু নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

নিহতরা হলো- নজরুল ইসলাম (৪৫)ও সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা এবং তারা স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষার কাজ করত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার ৫ তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ওসি আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা