সারাদেশ

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. মামুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টা ২০মিনিটের দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. মামুন উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের প্রবাসী ফরিদ মিয়ার বাড়ির শেখ ফরিদের ছেলে।

আরও পড়ুন : বিমান নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে

ঢাকা-গুয়াংজু রুটে বিমান চলাচল শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে মামুন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে এখন কেউ থানায় অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা