মুন্সীগঞ্জ জেলা আ. লীগের বিক্ষোভ
সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা আ. লীগের বিক্ষোভ

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি-জামায়াত সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

বুধবার (১৭ আগষ্ট) বিকেল ৫ টার দিকে শহরের পুরাতন কাচারি থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মিছিলটি পুরাতন কাচারি এলাকায় এতে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ও বঙ্গবন্ধুর একান্ত সহচর আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্বের পঞ্চম দূষিত শহর

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, সাইফুল সামাদ বিন শুভ্র।

আরও উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাএলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: করোনায় আজও মৃত্যুহীন দিন

প্রসঙ্গত, ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাচঁ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তার পর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামীলীগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা