সারাদেশ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন শাকিব

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও নিজ কার্যালয়ে এসে শেষ করেন। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলী, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরও পড়ুন: গার্ডার দুর্ঘটনা: মামলা তদন্তে ডিবি

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস, কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, ম্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনিচুর রহমান প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা