সারাদেশ

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক ব্যবসায়ীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩০)। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের যোগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের অদূরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের ইনতেফা কীটনাশক অফিসের সামনে থেকে তাকে আটকরা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহণে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরের হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় স্টাফ সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন জানান, জেলা অফিসের পরিদর্শক শফিকুল ইসলাম, উপপরিদর্শক এনামুল হক, সহকারী উপপরিদর্শক অচিক দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-রংপুর মহাসড় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

এতে শ্যামলী পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৫০৬৭১ সিটের যাত্রীর পায়ের কাছে রাখা ট্রাভেল ব্যাগে পলিপ্যাকে কচটেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা পাই। এতে দুই কেজি করে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ছিল। যার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

এই বেআইনি পণ্য বহনের কারণে বাহক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। পরে তাকে আটক করে সৈয়দপুর থানায় সোপর্দ এবং পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে এই ব্যাপারে এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং ২২।

আরও পড়ুন: নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিকালে লিখিত এজাহারের প্রেক্ষিতে জব্দ মাদকসহ আটককৃত আসামি জাহাঙ্গীরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা