সারাদেশ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু মোবাশ্বিরিন আক্তার সৃষ্টি ওরফে ইতিমনি (৯) মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।

আরও পড়ুন: ভারতকে নিষিদ্ধ করল ফিফা

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ ছয়ানীপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ইতি মনিসহ ৩ জন শিশু সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের ওই শাখায় গোসল করতে নেমে খেলাধূলা করছিল।

এ সময় হঠাৎ করে ইতিমনি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুরা ঘাটে ফিরলেও ইতিমনি ফেরত না আসায় শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে তাদের মুখে ঘটনা শুনে উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরও পড়ুন: স্ত্রীকে গুলি করে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

পরে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসারের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরি দলকে খবর দেন। তারা এসে রাত সাড়ে ৯টা পর্যন্ত চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফিরে যান।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী সরকার জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সরকারপাড়া নামকস্থানে নদীর কিনারায় এলাকাবাসী শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশু ইতিমনি কিসামত ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা