সারাদেশ
শরীয়তপুর সদর হাসপাতালে 

রোগীকে এলোপাথারি লাথি মারছে চিকিৎসক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মারধর ও লাথির শিকার হয়েছেন এক রোগী বরিবার (১৪ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও মেসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহীর কাছে চিকিৎসা নিতে আসা এক রোগীকে এলোপাথারি লাখি মারছে। পা ধরার পরেও ওই রোগী মারধর করছে ডা. আকরাম এলাহী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিছে। মারার পরে মারছি এতে আমার কোনো দোষ নাই, ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে।

আর ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর বলেন, আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকের উপরে থাপ্পড় মারছে এরপরেও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী কোনো অভিযোগ করে নি, মিমাংসা হয়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা