ফুলবাড়ীতে প্রভাবশালীর ভয়ে গ্রাম ছাড়া দিনমজুর পরিবার
সারাদেশ
জমি নিয়ে বিরোধ

প্রভাবশালীর ভয়ে গ্রাম ছাড়া দিনমজুর পরিবার

মোঃ আফজাল হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে এক প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভয়ে পরিবার নিয়ে গ্রামছাড়া হয়েছেন মোহাম্মদ আলী নামে এক দিনমজুর।

আরও পড়ুন : পার্বতীপুরে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

অবসরপ্রাপ্ত সেনা সদস্যর দায়ের করা মামলায় দিনমজুর মোহাম্মদ আলী পালিয়ে বেড়ালেও, তার নিজ বাড়ীতে যেতে পারছেনা দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী সন্তানেরা। বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘেরা বেড়া দিয়ে রেখেছেন সেনা সদস্য আব্দুস সাত্তার।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক সমসের নগর পাঠকপাড়া গ্রামে।

জানা গেছে, বুজরুক সমসের নগর পাঠকপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে দিনমজুর মোহাম্মদ আলীর সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়, একই গ্রামের গুলবাহার আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তারের।

এই বিরোধের জেরধরে গত ১৮জুন আব্দুস সাত্তার দিনমজুর মোহাম্মদ আলীর বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করতে গেলে, দিনমজুর মোহাম্মদ আলীর সাথে বাক-বিতন্ডা ও সংঘর্ষ হয়। এই ঘটনায় সেনা সদস্য দিনমজুর মোহাম্মদ আলীসহ তার পরিবারের সকলসদস্যকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : সংখ্যালঘু পরিবারের বাগানের শতাধিক গাছ কর্তন

মামলার জামিন লাভের জন্য মোহাম্মদ আলীসহ তার পরিবারের সদস্যরা দিনাজপুর আদালতে গেলে, ওই সুযোগে মোহাম্মদ আলীর বাড়ীতে যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় প্রতিপক্ষ সেনা সদস্য আব্দুস সাত্তার। মোহাম্মদ আলীর স্ত্রী সন্তানেরা আদালত থেকে জামিন নিলেও, আর বাড়ীতে ফিরে আসতে পারেনি। এখন তারা মামলা মাথায় নিয়ে আত্মিয়ের বাড়ী বাড়ী ঘুরছেন।

দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী তাজমিনা বেগম ও তার মামা আজহার আলী বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রামের বিত্তশালী ব্যাক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেই কথা বলতে পারেনা, আর এই সুযোগে তাদের গ্রামছাড়া করেছে ওই সেনা সদস্য আব্দুস সাত্তার। এখন তারা বাড়ীঘর ছেড়ে পথে পথে ঘুরছেন, এই জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন : স্বামী-সন্তান জখম, গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা

এবিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার বলেন, দিনমজুর মোহাম্মদ আলীর তিনশতক জায়গা হলেও, সে বেশি জায়গা দখল করে রেখেছে, তার যাতায়াতের কোন জায়গা রাখেনি, সে জায়গার কথা বলতে গেলে মোহাম্মদ আলী তার উপর হামলা করেছে, এই জন্য তিনি তার বিরুদ্ধে মামলা করে, নিজের জায়গায় ঘিরে বেড়া দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা