সংখ্যালঘু পরিবারের বাগানের শতাধিক গাছ কর্তন
সারাদেশ
মামলায় হারার ভয়

সংখ্যালঘু পরিবারের বাগানের শতাধিক গাছ কর্তন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের একটি আম বাগানের শতাধিক গাছ কেটে নষ্ট করে দেয়ায় অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে পাচার রোধে তেলের দাম বৃদ্ধি

এ বিষয়ে স্থানীয় এমপিসহ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করায় সংখ্যালঘু পরিবারটির উপর প্রান-নাশের হুমকি ও বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ মুঠোফোনে এলাকা ছাড়ার হুমকি আসছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (৭আগস্ট) কাকলী রানী ও বীরেন্দ্র রায়ের ক্রয়কৃত উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর মৌজার ১২৭৭নং দাগের ৫১শতক জমির উপর লাগানো শতাধিক আম গাছের একটি বাগানের সমস্ত গাছ কর্তন করে প্রতিপক্ষ ফয়জার রহমান গং। শুধু গাছ কেটেই ক্ষান্ত হননি বরং বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ জীবন নাশের হুমকিও দেয়ারও অভিযোগ করছেন সংখ্যালঘু ওই পরিবারটি।

এ ব্যাপারে সংখ্যালঘু ওই পরিবারটি স্থানীয় এমপির শরনাপন্ন হয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলেও প্রতিকার মিলছেনা বলে জানান তারা।

আরও পড়ুন : ইউক্রেন থেকে গম রফতানি শুরু

ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারটির দাবি প্রভাবশালী ওই মহলটি তাদেরকে অনেকবার আক্রমণ করে শারিরিকভাবে জখম করেছে এবং প্রায়ই তাদের কষ্টের বাগানের আম-গাছ কেটে ফেলে হুমকি দিয়ে আসছে। এবার প্রায় তাঁদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে।

এ ব্যাপারে সংখ্যালঘু ওই পরিবারটি বারবার আইনি সহযোগিতা চেয়েও না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা সংখ্যালঘু এটিই হয়তো আমাদের অপরাধ।

জানা গেছে, ২০১১ সালে নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর মৌজার ১২৭৭ দাগের ৫১শতাংশ জমি একই উপজেলার কুশদহ ইউনিয়নের ছেনার আলীর ছেলে আবু সাঈদ সেকেন্দার ও ওয়াহেদ আলীর কাছে ক্রয় করেন জয়পুর ইউনিয়নের দীপক চন্দ্র রায়ের স্ত্রী কাকলী রানী ও তাঁর বাবা মৃতঃ বীরেন্দ্র রায়।

আরও পড়ুন : চিনির দাম বাড়ানোর প্রস্তাব

পরবর্তীতে ২০১৫সালে ক্রয়কৃত ওই সম্পত্তিটি পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের রসুলপুর এলাকার চটকু শেখের ছেলে ফয়জার রহমান মালিকানা দাবী করেন। স্থানীয়ভাবে কাগজপত্র তদন্তে মালিকানা প্রতিষ্ঠিত না হলে ফয়জার রহমান ২০১৭ সালে উচ্চ আদালতে মালিকানার দাবী প্রতিষ্ঠার মামলা দায়ের করেন।

এদিকে মামলা চলমান থাকলেও মামলায় হেরে যাবার ভয়ে শনিবার (৭আগষ্ট) রাতে ফয়জার রহমান তাঁর দুই ছেলেসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আধারে সংখ্যালঘু পরিবারটির অনেক কষ্টে গড়ে তোলা বাগানের শতাধিক গাছ কর্তন করে।

আরও পড়ুন : সেই চিকিৎসক হত্যার নৈপথ্যে পরকীয়া

এদিকে নবাবগঞ্জে ধারাবাহিক ভাবে সংখ্যালঘু পরিবারের জমিজমা দখলের চেষ্ঠার কারনে ওই এলাকায় সংখ্যালঘুসহ ক্ষুদ্য-নৃগোষ্ঠী পরিবারগুলোর মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে ।

এ বিষয়ে বীরেন্দ্র রায়ের ছেলে বিদ্যুৎ চন্দ্র সরকার আফতাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও কোন ব্যবস্থা নেননি বলেই জানান ভুক্তভোগীরা।

অভিযুক্ত ফয়জার রহমানের ছেলে সুবেল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলবেননা বলে জানান।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, গাছ কাটার বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা