স্বামী-সন্তান জখম, গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা
সারাদেশ
জমিজমার বিরোধ

স্বামী-সন্তান জখম, গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার পল্লীতে জমিজমার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট,স্বামী-সন্তান সহ এক গৃহবধূ আহত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে পাচার রোধে তেলের দাম বৃদ্ধি

এতে উপজেলার বেতদিঘি ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আতিয়ার (৫০) ও তার স্ত্রী মোছাঃ ফেন্সি আরা এবং তাদের ছেলে ফাহিম হাসান (১৪) আহত হয়।

মঙ্গলবার (৯আগস্ট) ঘটনাটি ঘটেছে উপজেলার বেতদিঘি ইউনিয়নের চিন্তামন মোড়ে। ঘটনায় পরেরদিন বুধবার (১০ আগস্ট) স্ত্রী মোছাঃ ফেন্সি আরা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বেতদিঘি ইউনিয়েনের চিন্তামন এলাকার মৃত ইয়াহিয়ার ছেলে আরমান ও একই এলাকার রাজ্জাক এর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে আতিয়ার রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৯ আগষ্ট দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে চিন্তামন মোড়ে আতিয়ার রহমানের সাথে আরমানের বাকবিতন্ডা ঘটে।

আরও পড়ুন : ইউক্রেন থেকে গম রফতানি শুরু

কথাকাটাকাটির এক পর্যায়ে আরমান, আতিয়ার রহমানকে মারপিট করে জখম করে,খবর পেয়ে স্ত্রী মোছাঃ ফেন্সি আরা ছুটে এলে,আরমান তাকেও মারপিট করে। এরপর জাহাঙ্গীর তার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং কিলঘুষি মারে।

এসময় মোছাঃ ফেন্সি আরার ছেলে ফাহিম হাসান এসে তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও আরমান মারপিট করে। পরে স্থানীয়রা তাদের বাঁধা প্রদান করে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

আরও পড়ুন : চিনির দাম বাড়ানোর প্রস্তাব

এ বিষয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা