সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বেতন না পেয়ে কর্মবিরতি পালনের পর রাস্তায় বিক্ষোভ করেছেন নাসা হাইটেক স্টাইল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: শিল্পকারখানায় সাপ্তাহিক ছুটির তালিকা ঘোষণা

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকায় মাধখলা গ্রামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশের হস্তক্ষেপে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, গত জুলাই মাসের বেতন পরিশোধে কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ ঘোষণা করেও তা পরিশোধ করেননি। সবশেষ বৃহস্পতিবার বেতন পরিশোধের তারিখ দেয় কর্তৃপক্ষ। বিকেল হয়ে আসলে তারা আংশিক অর্থাৎ মূল বেতনের ৭০ ভাগ পরিশোধের ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকরা তা না মেনে নিয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহরিয়ার বলেন, কারখানার দীর্ঘ সময়ে এমন রেকর্ড নেই। আমরা মোবাইল ব্যাংকিং রকেট ও নগদে বেতন পরিশোধ করি। যারা রকেট নম্বর দিতে পারেননি তাদের শুক্রবার নগদ টাকায় বেতন পরিশোধের কথা জানানো হয়।

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

তিনি আরও বলেন, এরই মধ্যে শ্রমিকদের মূল বেতনের ৭০ ভাগ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু তারা না মেনে নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোনায়েম হোসেন বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে আলোচনা ফলপ্রসূ হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে দাঁড়ায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা