খুলনায় ভূমিকম্প অনুভূত
সারাদেশ

খুলনায় ভূমিকম্প অনুভূত

সান নিউজ ডেস্ক: খুলনাসহ আশপাশের বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: সংসদ বসছে ২৮ অগাস্ট

তিনি বলেন, বৃহস্পতিবার ( ১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ৩ সেকেন্ড। খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

তবে এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রও জানায়, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা