নারীর চিকিৎসার টাকা উদ্ধার করলেন ওসি
সারাদেশ

নারীর চিকিৎসার টাকা উদ্ধার করলেন ওসি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট থানার পুলিশ বিকাশে খোয়া যাওয়া শারীরিক প্রতিবন্ধী এক নারীর চিকিৎসার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছেন।

আরও পড়ুন: মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো.গোলাম মাওলার মেয়ে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম উদ্ধারকৃত টাকা ওই নারীর হাতে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তারের চিকিৎসার জন্য তার ভাই সাইফুল ইসলাম কিছু দিন আগে কুয়েত থেকে বিকাশের মাধ্যমে ২০হাজার টাকা তার মুঠোফোন নম্বরে পাঠায়। টাকা গুলো পাঠানোর সময় ভুল করে নাটোরের অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ আগস্ট বিকালে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ আরও জানায়, জিডির সূত্র ধরে কবিরহাট থানার ওসির তত্ত্বাবধানে ৭ দিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নাছরিন আক্তার বলেন, টাকা ফেরত পেয়ে তিনি খুশি। এ ভাবে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের জন্য খুব সম্মানের। ওসি আন্তরিক ভাবে কাজ করেছেন। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সকলের জন্য দোয়া করি।

আরও পড়ুন: আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে কাজ করেছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা