সারাদেশ

উলিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ঔষধ ব্যবসায়ী আলমগীর হোসেনকে (২৬) প্রকাশ্য দিবালোকে চাপাতী দিয়ে উপর্যপুরী কুপিয়ে গুরুতর আহত করেছে হায়াৎ খাঁ কুড়ার পাড় গ্রামের আসাদ আলীর পুত্র মাসুদ রানা। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটায় উলিপুর থানা মোড় এলাকায়।

এ ঘটনায় জড়িত আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানিয়েছে বনিক সমিতি ও ঔষধ ব্যবসায়ীর নেতৃবৃন্দ। অন্যথায় বৃহতর কর্মসুচীর ঘোষনা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এজাহার সুত্রে জানা যায়, হেলথ কেয়ার ফার্মেসির মালিক আলমগীর হোসেন ওই সময় পার্শ্ববর্তী গিনি ফার্মেসিতে ঔষধ নিতে গেলে মোঃ মাসুদ ওরফে মাসুদ রানা (৩৫) পিচন থেকে চাপাতী দিয়ে এলোপাতারী ৫টি কোপ দিয়ে বীরদর্পে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী গিনি ফার্মেসির কর্মচারী দ্বীপক চন্দ্র (জীবন) জানায়, আমাদের দোকানের সামনে আলমগীর এসে দাঁড়ানোর পরেই ঔই যুবক তার উপর চাপাতি দিয়ে কোপাতে থাকে। পরে তাকে আহত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্ত্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করেন উলিপুর সতর হাসটাতালের কতর্ব্যরত চিকিৎসক।

উলিপুর বনিক সমিতির সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল জানান, উলিপুরে এমন প্রকাশ্যে সন্ত্রাসী ঘটনা আগে কখন ও ঘটেনি। আমরা আসামী গ্রেপ্তারে ২৪ ঘন্টা সময় দিয়েছি। পুলিশ আসামী গ্রেপ্তারে ব্যর্থ হলে হরতালসহ বৃহতর কর্মসুচী দেয়া হবে।

এ ব্যাপারে আলমগীরের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে উলিপুর থানায় মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৭ তারিখ ০৭/০৮/২২ইং।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, আলমগীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৎ

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারে জোড় চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা