সারাদেশ

ট্রাকচাপায় ইঞ্জিনিয়ার নিহত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: ট্রাকচাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেল সেতুর সাইট ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

শ‌নিবার (৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মি‌নি‌টের দি‌কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে অপর একটি ট্রা‌কের ধাক্কায় নিহত হয় তিনি। ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নর‌সিং‌দীর পলাশ উপ‌জেলার চর সিন্দুর এলাকার শাহ মো‌মেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান বলেন, ওই প্রকৌশলী মোটরসাই‌কেলযো‌গে যা‌চ্ছিলেন। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার শিকার হন। পরে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তিনি বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সি‌ভিল ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

আরও পড়ুন: পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

তি‌নি আ‌রও বলেন, তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। তার স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা