সারাদেশ

সৈয়দপুর আদর্শ কলেজের জায়গা দখল করে বহুতল স্থাপনা নির্মাণ

আমিরুল হক, নীলফামারী: একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের তিনতলা ক্লাস ভবন ঘেষে বহুতল ভবন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পৌরসভার যে নীতিমালা রয়েছে এ স্থাপনা নিমার্ণে তা মানা হয়নি। এমন অভিযোগ মিলেছে নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে।

আরও পড়ুন: আমরা ‘এক চীন’ নীতিতে বিশ্বাস করি

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, কলেজের মূল ভবনের পাশে উত্তর দিকে আব্দুল ওয়াদুদ টেনিয়া নামে এক ব্যক্তির ৫ শতক জমি আছে। এরপরই রেলওয়ের ২ শতক জমি ও পৌরসভার বড় ড্রেন এবং বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টগামী সড়ক। দীর্ঘ দিন থেকে টেনিয়ার ওই জমিটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য বলা সত্ত্বেও তিনি দেন নাই। এতে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক এমপি ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ওই ৫ শতকের পরিবর্তে দক্ষিণ দিকে (স্কুলের পেছনে) ১০ শতক জমি বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতেও টেনিয়া সম্মত হননি।

বরং ওই জমিটি তিনি তার মেয়ে ও জামাতাকে দান দলিল করে দিয়ে সেখানে বহুতল বাড়ি নির্মানের জন্য পৌরসভা থেকে নকশা অনুমোদনের আবেদন করেন। আমজাদ হোসেন সরকার জীবিত থাকাকালে টেনিয়া সেই অনুমোদন নিতে পারেনি। বিগত ২০২১ সালের ১৪ জানুয়ারি আমজাদ হোসেন সরকার মারা যাওয়ার পরই ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়ার স্বাক্ষরে অত্যন্ত দ্রুততম সময়ে নকশাটি অনুমোদন করে নিয়ে রাতারাতিই তড়িঘড়ি করে নির্মাণ কাজ শুরু করা হয়।

আরও পড়ুন: টক দই খেয়ে একজনের মৃত্যু, আরও ৬ জন অসুস্থ

বিষয়টি তৎকালীন সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনকে অবগত করলে তার পরামর্শে পৌর ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। এতে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মানোয়ার হোসেন হায়দারকে তদন্ত করার জন্য নির্দেশ দেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু সেই তদন্ত আজও হয়নি।

এদিকে, ওয়ার্ড কাউন্সিলর কাজী মানোয়ার হোসেন হায়দারই এখন আমাদের প্রতিষ্ঠানের সভাপতি। তিনি নিষেধ করা সত্ত্বেও ও নকশা অনুমোদনের জোরে দ্রুততার সাথে তিন তলা বিল্ডিং সম্পূর্ণ করে ফেলেছেন। আমি নিয়মতান্ত্রিক ভাবে সকল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কারও জোরালো সহযোগিতা না পাওয়ায় তা ঠেকাতে পারিনি।

আরও পড়ুন: বাংলাদেশের ভূয়সী প্রশংসায় চীন

এমতাবস্থায় বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি মোবাইলে ওই স্থাপনার মালিক টেনিয়ার জামাতা আবুল কাশেমকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তাই এখন কাজ বন্ধ আছে। কিন্তু তিনি এভাবে একটি প্রতিষ্ঠান ঘেষে বহুতল ভবন করায় শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে।

এদিকে, প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রশাসন সুন্দরভাবে এই সমস্যার সমাধান না করলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। প্রয়োজনে মানববন্ধনসহ সবধরনের আন্দোলন করবো। তবুই এই যোগসাজশের অবৈধ কাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। টাকার জোরে নকশা পাশ করলেই বিল্ডিং করা যায় না।

আরও পড়ুন: যুদ্ধে জড়াবে ন্যাটোর সব দেশ

প্রতিষ্ঠানের সভাপতি ও পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বলেন, সাবেক মেয়র আমজাদ হোসেন সরকার মারা যাওয়ার সুযোগ নিয়ে ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া নকশা অনুমোদন করেছেন। যা বিধিসম্মতভাবে হয়নি। আর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন প্রতিষ্ঠানের সভাপতি হয়েও এর বিরুদ্ধে জোরাল অবস্থান না নেয়ায় কাজ করার সুযোগ পেয়েছে ওই ব্যক্তি।

এখন আমি সভাপতি হয়ে প্রতিষ্ঠানের স্বার্থে যা করা প্রয়োজন সব দিক দিয়ে চেষ্টা করছি। নকশা অনুমোদনে কারসাজি বিষয়ে তদন্তপূর্বক তা বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে এবং রেলওয়ের জায়গাটুকু প্রতিষ্ঠানের নামে লিজ নেয়ার উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন: যুদ্ধে জড়াবে ন্যাটোর সব দেশ

মো. আব্দুল ওয়াদুদ টেনিয়া বলেন, জামাই আর মেয়েকে ৫ শতক জমি অর্ধেক অর্ধেক করে দান করেছি। স্কুলের হর্তাকর্তাদের ঢিলেমির কারণেই তারা জমিটা নিতে পারেনি। এখন বাধা দিয়ে কোন লাভ হবে না। পৌরসভা অনুমোদন দিয়েছে। স্থানীয় কাউন্সিলর আমাদের পক্ষে।

এ ব্যাপারে স্থাপনা নির্মাণকারী আবুল কাশেমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভার অনুমোদন নিয়ে নিয়মমতই কাজ করছি। নকশা অনুমোদনে কোন ত্রুটি থাকলে পৌর কর্তৃপক্ষের বিষয়। আর রেলওয়ের জমিটা আমরা পাকশী থেকে ১১ বছর আগেই লিজ নিয়েছি। অতএব দখলের অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন: নির্বাচনে বিএনপির ইমাম কে?

তিনি দাবি করেন, কলেজ কর্তৃপক্ষকে অনেকবার জমিটা নিতে বলেছি, তারা নেয়নি। এখন নিয়ম মেনে নিজের জমিতে নিজে বাড়ি করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা