সারাদেশ

বৃক্ষমেলায় দশদিনে ২৫ লক্ষ টাকার গাছ বিক্রি 

এম এ আজিজ রাসেল: কক্সবাজারে শেষ হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলায় দশদিনে বিক্রি হয়েছে প্রায় ২২ হাজার চারা। যার মূল্য ২৫ লক্ষ টাকা। মঙ্গলবার বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। নতুন প্রজন্মকে বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করতে এই মেলা অগ্রণী ভূমিকা পালন করবে।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, গাছ ছাড়া মানুষ ও সভ্যতা আশা করা যায় না। তাই পৃথিবীকে বাসযোগ্য করতে বেশি বেশি গাছ লাগানো দরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান, হিমছড়ি সহ ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সভাপতি এডভোকেট আয়াছুর রহমান ও নেকম কক্সবাজারের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ রায়। মেলায় প্রথম মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, দ্বিতীয় রোজ গার্ডেন ও তৃতীয় হয় মেসার্স সুন্দরবন নার্সারি। পরে তাদের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে রামুর ধোয়াপালং রেঞ্জাধীন খুনিয়াপালংয়ে ৭০ জনকে ১০ কোটি ৭ লক্ষ ১৪১৮ টাকা ও ধোয়াপালংয়ে ৯৮ জন উপকারভোগীকে ৬৭ লক্ষ ৮৭ হাজার ৯৪৪ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা