সারাদেশ

ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ

মো: মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুবৃত্তরা।

অভিযোগে জানা যায়, গত বুধবার উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া এলাকার আব্দুল আলীর বসতবাড়ী ও পরিবারের উপর জমি নিয়ে পূর্ব শত্রুর জেরে একই গ্রামের নবী ইসলামের ছেলে শফিকুল ইসলাম দলবল নিয়ে বাশ, রড, দা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। ওই হামলায় আব্দুল আলীর স্ত্রী, ছেলে রিপন ও ২ পুত্র বধু গুরুতর জখম হয়। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগকারী আব্দুল আলী জানান, শফিকুল ইসলাম পূর্ব শত্রুতা জেরে ঘটনার দিন সন্ধ্যায় দলবল নিয়ে আমার বসতবাড়ীতে অস্ত্র নিয়ে হামলা করে। আমার বাড়ী ঘর দা দিয়ে কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলেছে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর দায়ের কুপে ও লাঠি দিয়ে আহত করে। তারা ভাংচুর করার পর আমার ঘরে থাকা স্বর্ণ অলংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মো: মাইন উদ্দিন জানান, হামলার ঘটনায় আব্দুল আলী বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক রয়েছে। আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা