ভালুকায় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
সারাদেশ

ভালুকায় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় একটি রুমে বিস্ফোরণে শরীর ঝলসে গিয়ে আহত মোজাম্মেল হক জনি (২৫) ছয় দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। জনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডের মোস্তফা কামালের ছেলে।

জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড সেভেন স্টার হোটেলের পেছনে একটি রুমে বিস্ফোরণের ঘটনা ঘটলে মোজাম্মেল হক জনির শরীরের ৫০ ভাগ ঝলসে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ছয় দিন পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

নিহত জনির বন্ধু শাকিল জানান, নিহত জনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডের আব্দুল কাদের মিয়ার বাসায় দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে ভাড়ায় থেকে ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে তিনি বাসস্ট্যান্ডে অবস্থিত সেভেন স্টার হোটেলের পেছনে একটি রুম ভাড়ায় নিয়ে চা-পাতির ব্যবসা করে আসছিলেন।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

ঘটনার দিন সন্ধ্যায় তিনি অফিসে চেয়ারে বসে ব্যবসার হিসাব করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তার শরীরের অর্ধেক অংশ পুড়ে ঝলসে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আল মামুন জানান, তার রুমে থাকা ফ্যানের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিস্ফোরেণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এছাড়া সেখানে গ্যাসলাইনটি আপাতত বন্ধ রেখে তদন্ত কাজ চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা