সারাদেশ

পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে‌ ছেলে রাশেদ মিয়া বাবা‌ আলী আজগর (৬৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঁচ চারান রাজবাড়ী এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

এ বিষয়ে নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরাতন বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই ভাতিজা পাগল হয়ে আছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গত ৫ বছর যাবৎ ছেলে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ দেয়ায় মারপিট

তিনি আরও বলেন, রাশেদ মিয়া ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেন, আপনি মাইকিং করে দেন, আমি আমার বাবাকে খুন করেছি।

পরে আমরা নিহত আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার করে বলে তার বাবা বেশিদিন বাঁচবে না এ জন্য তার বাবাকে বলেছে যে তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা