নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. তোফাজ্জেল হোসেন (ছবি: সান নিউজ)
সারাদেশ

তোফাজ্জেল হোসেনের সুনাম নষ্টের অভিযোগ

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. তোফাজ্জেল হোসেনের সুনাম নষ্টের অভিযোগ উঠেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি কুচক্রীমহল কিছু অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তোফাজ্জেল। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ দেয়ায় মারপিট

সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেনের পৈত্তিক বাড়ি গোসাইরহাট উপজেলায়। তিনি দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ভূমি অফিসে সুনামের সঙ্গে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। কর্মক্ষেত্রে তার সুনাম দেখে একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে বেশ কিছুদিন যাবৎ উঠে পড়ে লেগেছে। সম্প্রতি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নানান বিষয় নিয়ে কিছু অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে দিচ্ছে।

এ ব্যাপারে স্থানীয়রা বলেন, নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. তোফাজ্জেল হোসেন দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তবে সম্প্রতি একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা খুবই বেপরোয়া হয়ে উঠেছে। ওই কুচক্রীমহল নানান মাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে তার সুনাম নষ্ট করার চেষ্টা করে চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন: ২০ টাকার নাপা ৩৫ টাকায় বিক্রি!

এ ব্যাপারে নড়িয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. তোফাজ্জেল হোসেন বলেন, সেবার মানসিকতা নিয়ে কর্মজীবনের শুরু থেকেই সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলছি। তবে একটি কুচক্রী মহল আমার সততা ও নিষ্ঠায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানান বিষয় নিয়ে কিছু অনলাইন পোর্টাল ও বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সঠিক ও ন্যায় বিচার চাই।

তিনি আরও বলেন, ওই কুচক্রীমহল যতই ষড়যন্ত্র করুক, তারা সফল হবে না। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা