সারাদেশ

আদিবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুরে শ্বশুরবাড়ির টয়লেট থেকে কমল কিসকু (২৫) নামে এক আদিবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা

সোমবার (১ আগস্ট) রাত ১১ টার দিকে টয়লেট থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কমল কিসকু ঠাকুরগাঁও সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি আদিবাসী মার্কেট এলাকার সম কিসকুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন কমল কিসকু। সোমবার (১ আগস্ট) রাতে ঢাকা যাওয়ার কথা ছিল তার। তাই তিনি ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। এক সময় শ্বশুরবাড়ির স্বজনরা তার সেই ব্যাগটি বারান্দায় পড়ে থাকতে দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন টয়লেট যাওয়ার জন্য টয়লেটের দিকে যায়। কিন্তু টয়লেটের দরজা বন্ধ পায়। দীর্ঘক্ষণ টয়লেটের দরজা বন্ধ থাকায় ও গেট ধাক্কাধাক্কি করেও সাড়া না পাওয়ায় টয়লেটের দরজা ভেঙ্গে দেখতে পায় কমল কিসকুর ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মহরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

কমল কিসকু পারিবারিক কলাহের কারণে আত্মহত্যা করেছেন বলে দাবি করছে শ্বশুরবাড়ির লোকেরা।

কমল কিসকুর শ্বশুর বাপোই মার্ডি বলেন, চার বছর আগে আমার মেয়ে দিপালি মার্ডির সাথে সম্পর্ক করে কমল কিসকু বিয়ে করেন। কিন্তু তাদের এই বিয়ে এখনও ছেলের পরিবার মেনে নেয়নি। সেই কষ্টেই হয় তো কমল আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ পরিদর্শক (এসআই) চন্দন কুমার বলেন, কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা