ঠাকুরগাঁওয়ে চুরি করার সময় আটক ১
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চুরি করার সময় আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ভোলাপাড়া এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মাস্টার শাহজান আলীর বাড়ীতে দিনে-দুপুরে শিক্ষকের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : এবার বাড়ল সারের দাম

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈলে ভোলাপাড়ায় মাস্টার শাহজান আলীর বাড়ীতে দিনে-দুপুরে ২ লক্ষ টাকাসহ দশ ভরি স্বর্ণ চুরি হয়। এমন তথ্য দিলেন বাড়ির মালিক শাহজাহান আলী।

এ সময় প্রতিবেশীরা চোর দলের সদস্য আনোয়ার (১৮) নামক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক যুবক হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার নওশাহ আলীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান ঘটনার সময় দুইজন চোর জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম কমল

হবিবর মাস্টার বলেন, এই বাড়ীতে এর আগেও ২ বার চুরি হয়েছে। এপর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেননি।

বাড়ীর মালিক শাজাহান আলী বলেন তার স্ত্রীসহ স্কুলে চাকুরী করেন। বাড়ীতে কেউ ছিলনা।এ সুযোগে তার বাড়ী থেকে আলমারি তালা ভেঙে ১০ ভরি স্বর্ণসহ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন : কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

এ প্রসঙ্গে এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এখন পর্যন্ত বাড়ীর মালিক কোন অভিযোগ বা মামলা করেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা