সারাদেশ
গৌরীপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

সভাপতি-নাজনীন, সম্পাদক-রমিজ উদ্দিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম ও সাধারণ সম্পাদক পদে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন স্বপন নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আনছার উদ্দিন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম রবিবার (৩১ জুলাই) জেলা কমিটির সুপারিশক্রমে ১৯ সদস্যের আংশিক এ কমিটি অনুমোদন করেন। নতুন কমিটির নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটিতে সহ সভাপতি পদে-উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক কাশেম, সংগঠনের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নূর মোহাম্মদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক পদে- উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক পদে- উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য আরিফ সরকার নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রঞ্জন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কামাল হোসেন তালুকদার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তসলিমা আক্তার কলি, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, আবুল কাশেম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা