ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
সারাদেশ

ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের চাপায় জহুরুল ইসলাম (৪৫) নামে ভ্যান যাত্রী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রাক্টর ও এর চালককে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম দক্ষিন গুনেরবাড়ি এলাকার গুলা মিয়ার সন্তান।

জহুরুল ইসলামের স্বজনেরা জানান- বেলা ১১টার দিকে মেয়ে শ্যামলীকে শশুর বাড়ি রেখে আসার জন্য বাড়ি থেকে বের হন তারা। এরপর ভ্যান যোগে যাবার পথে গুনেরবাড়ি মোড়ে একটি ট্রাক্টর গাড়ি পেছন থেকে চাপা দিলে গুরুত্বর আহত হয় জহুরুল ইসলাম। পরে হাসপাতালে নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।

এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ পারভেজ জানান- ঘটনার পরই ট্রাক্টর ও এর চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: শিশুদের টিকাদান শুরু

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জহুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হচ্ছে।নিহত জহুরুল ইসলাম দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা