সারাদেশ
হবিগঞ্জে আব্দুল্লা চৌধুরী হত্যা মামলা

২৫ বছর পর রায়, সব আসামি খালাস

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল্লা চৌধুরী হত্যা মামলার রায় ২৫ বছর পর প্রদান করা হয়েছে। হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

সোমবার (১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এস এম নাসিম রেজা এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল্লা চৌধুরী ১৯৯৭ সালের ১লা জানুয়ারি বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। পরদিন রাতে তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ৩ জানুয়ারি সকালে পার্শ্ববর্তী দত্তগ্রামের খোয়াই নদীতে ভাসমান অবস্থায় তার ক্ষত-বিক্ষত লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: মিয়ানমারে বাড়ছে জরুরি অবস্থা

পরে ৫ জানুয়ারি নিহত এডভোকোট আব্দুল্লা চৌধুরীর স্ত্রী সাহিদা চৌধুরী কারও নাম উল্লেখ না করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ সুপার ছিদ্দিকুর রহমান ও এস আই বাবুল চন্দ্র বণিক ১৯৯৮ সালের ১৫ জুন সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, আখলাছ মিয়া, ফজলুর রহমান, ফজলু মিয়সহ ৩১ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে ১৪ জন আসামি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ দীর্ঘ শুনানি শেষে আজ (সোমবার) এই রায় প্রদান করে। এ সময় ১৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এডঃ সালেহ উদ্দিন আহমেদ বলেন, ২০১৩ সালে সর্বশেষ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু উভয়পক্ষ উচ্চ আদালতে বিভিন্ন পিটিশনের কারণে মামলার রায় হতে বিলম্ব হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে মুদ্রাস্ফীতি ৭.৫৬ শতাংশ

তিনি আরও জানান, বাদীপক্ষের সাথে আলাপ করে উচ্চ আাদালতে আপিল করবেন।

মামলার আসামি সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ বলেন, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। সত্যের জয় হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা