সারাদেশ

পাট কেটে বিপাকে কৃষক 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন উপজেলার যমুনা পাড়ের কৃষকেরা পাট কেটে বিপাকে পড়েছেন। যমুনায় ভরা পানি থাকলেও তবু প্রয়োজনীয় পানি নেই। পাট কেটে মাঠে বেঁধে জমিতে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বেশির ভাগ জমির পাট কাটা শুরু হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে মাঠে পানি জমেনি। জমি থেকে নদী বা খালের দূরত্ব অনেক দূর। যে কারণে সেখানে পাট নেয়া কষ্টকর হয়ে যাচ্ছে। অনেকে অতিরিক্ত টাকা দিয়ে ঘোড়ার গাড়ি, নছিমন ও ভ্যানে বোঝাই করে নদী বা খালে নিয়ে ফেলছে। তবে কিছু কিছু জমির পাট কেটে মাথায় করে খালে, বাড়ির পুকুরে জাগ দিচ্ছেন কৃষকরা। জমি থেকে অনেক দূরে পাট নিয়ে জাগ দেওয়ার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর, রামপুর, রাজাপুর, বিশ্বনাথপুর ও রায়ের বাশালিয়াসহ পার্শ্ববর্তী গ্রামে পাট পঁচানো জন্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

গোপিনাথপুর গ্রামের কৃষক বাক্কার বলেন, পাট কাইটা এহন বেকায়দায় আছি। জাক দিবার জাগা নাই। খেতে থাকলিও মিরা যায়। এহন কি করমো আর শুকনোতেই ঝাক দিতে অইবে।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

রামপুরে গ্রামের পাটের জমির মালিক আব্দুল বলেন, পাট নিয়ে ভিষণ বিপাকে পড়েছি। কোথায় ঝাক দিবো জায়গা খুজে পাচ্ছি না। মনে হয় পাটগুলো ক্ষেতেই খড়ি অবস্থায় পড়ে থাকবে।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা বলেন, কৃষকদের পাট পঁচানোর পানির অভাবে ক্ষেতের পাট কাটতে পারছে না। যারা কেটেছে তারাও পাট ফেলে পাট পঁচানোর জায়গা খুঁজে বেড়াচ্ছে। খাল, বিল ও ডোবা না থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। যা দুচোখ দিয়ে না দেখে বিশ্বাস করা যাবে না।

এই ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, খালে বিলে পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা পাট জাগ দেওয়া নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন। পাট চাষে একটা উপকারিতা আছে, পাটের যে পাতা জমিতে পড়ে সে পাতা পচে জৈব সার তৈরি হয়। ফলে জমির উর্বরতা বেড়ে যায়। পরে যে কোন ফসল করলে ভালো ফলন পাওয়া যায়। পাট কাটা দেরি হওয়ার কারণে বোরো আবাদ নিয়ে এখন কৃষকেরা বিড়ম্বনায় পড়ছেন।

আরও পড়ুন: আরিয়ান আমার ক্রাশ ছিল

তিনি আরও বলেন, জমি থেকে অনেক দূরে বহন করে নিয়ে পাট জাগে ফেলতে হচ্ছে বলে কৃষকদের পাট উৎপাদন খরচ বেড়ে গেছে। পাটের ভালো দাম না পেলে লোকশান গুনতে হবে কৃষকদের।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা