সারাদেশ

সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

আমিরুল হক, নীলফামারী: নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভা পরিদর্শন করেছেন। রোববার (৩১ জুলাই) দুপুর তিনি পৌরসভা পরিদর্শনে আসেন।

এ সময় তিনি পৌর আধুনিক কমিউনিটি সেন্টার, পৌরসভার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থাসহ নানা উন্নয়নমূলক কাজ দেখে খুশি হন। পরে তিনি মেয়রের কক্ষে পৌর মেয়র রাফিকা আকতার জাহান, কাউন্সিলর ও
পৌর পরিষদের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমি এ বিভাগের দায়িত্বে আসার আগেই সৈয়দপুর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জেনে এসেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করতে বর্তমানে যে বাধা রয়েছে, দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগিনির্মাণে জনবল সংকটসহ যে সকল সম্যসা রয়েছে তা দ্রæত সময়ে সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম আরো বলেন, সব সমস্যা ঢাকা বা কেন্দ্রীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, যানজট, শহররক্ষা বাধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি এ অঞ্চলের রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনধিদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা জরুরি।

এর আগে তিনি, নির্মাণাধীন স্মৃতিসৌধ, ডায়াবেটিক হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাবগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা