সারাদেশ
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে 

অভিভাবকদের কঠোর হওয়ার পরামর্শ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশে উপরোক্ত পরামর্শ দেন সুধীজনেরা। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা পাশাপাশি প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে সন্ধার পর যত্রতত্র আড্ডাবাজি ও অহেতুক ঘুরাফেরা রোধকল্পে সন্তানের গতিবিধ কঠোরভাবে অনুসরণের জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু বলেন, সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করা একজন পিতা-মাতার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। অন্যথায় যে যাই করি না কেন সব অর্জন নিমিষেই চলে যাবে যদি ছেলে মেয়ে বিপথে চলে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আল-আমীন মোঃ মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন,ভালুকা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুল আলম আকন্দ লিটন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা