সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতা: ৩ মামলায় আসামি ৮০০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮শ লোককে আসামী করে রানীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে এসব মামলা রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল।

মামলার বাদী রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারি প্রিজাইডিং অফিসার খতিবর রহমান অজ্ঞাত ৩৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অন্যদিকে ওই থানার এএসআই বিলাস চন্দ্র বাদী হয়ে ২০০ জনের বিরুদ্ধে একটি এবং এএসআই আসাদুল হক বাদি হয়ে ২৫০ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেছেন। রাণীশংকেল থানায় পৃথক ৩টি মামলায় ৮শ জনকে আসামী করা হয়েছে। তবে শিশু সুরাইয়া আকতার হত্যার ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল জানান, ভোটের দিন প্রিজাইডিং অফিসারকে বাধা প্রদান, পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা ও থানা ঘেরাও করায় আলাদা আলাদাভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি মেম্বারের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অপর ৩ মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা প্রদান করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি ছুঁড়লে মায়ের কোলে থাকা সুরাইয়া আকতার নামে ৮ মাসের এক শিশু পুলিশের রাবার বুলেটের আঘাতে মাথার খুলি উড়ে যায় এবং শিশুটি মারা হয়।

এসময় প্রিজাইডিং অফিসারসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষুদ্ধ জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করে দেয়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে। পরে নিহত শিশুর লাশ নিয়ে পরিবার ও এলাকাবাসী রাণীশংকৈল থানা ঘেরাও করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২য় দফা টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং রাস্তা হতে শিশুটির লাশ পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে শিশুটির লাশ ময়না তদন্তের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরদিন ২৮ জুলাই দুপুরের পর শিমুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা