সারাদেশ

বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

সান নিউজ ডেস্ক: ভোলা সদরের মহাজন পট্টিতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মো. রহিম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

এদিকে সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। এদের মধ্যে গুলিবিদ্ধ ২০ জন। নিহত রহিম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৬৭ কোটি টাকার বাজেট

ভোলা সদর হাসপাতালের আরএমও নিরুপম সরকার বলেন, বিএনপি-পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন গুলিবৃদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা উপর হামলা করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা