এএসআইয়ের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ
সারাদেশ
মাল ক্রোকের ভয়

এএসআইয়ের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.সুমন হোসেনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে বসতঘরের মালপত্র ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বেলাল হুজুরের বাড়ির সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম পারুল (৩০) বলেন, তার স্বামী ২০১৬ সালের উপজেলার চাপরাশিরহাট ইসলামী ব্যাংক থেকে ৪ লাখ ৯০হাজার টাকা ঋণ নিয়ে দেশে ব্যবসা শুরু করেন। এরপর তার স্বামী বিদেশ চলে গেলে ২০১৯ ঋণখেলাপি হয়ে যায়। এ ঘটনায় ইসলামী ব্যাংক চাপরাশিরহাট শাখা আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও মালপত্র ক্রোকের আদেশ দেয়।

বিগত ২ মাস আগে আমরা ব্যাংকের পাওনা ৪লাখ ৭৫ টাকা পরিশোধ করি। এরপর ব্যাংক আরও ২৮হাজার টাকা পাওনা দাবি করলে গত ২৫ জুলাই বাকী ২৮হাজার টাকাও পরিশোধ করা হয়। কিন্তু ব্যাংকের পাওনা পরিশোধের পর ওই কাগজপত্র এখনো আদালতে গিয়ে পৌঁছায়নি বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

পারুল অভিযোগ করে আরও বলেন, এক সপ্তাহ আগে আমার স্বামী সৌদি থেকে দেশে আসে। এমন খবর পেয়ে শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এএসআই মো.সুমন হোসেন আরেকজন পুলিশ কনস্টেবলসহ আমাদের বাড়িতে আসেন। ওই সময় আমার স্বামী বাড়িতে না থাকায় আমি তাদেরকে সকল ঘটনা খুলে বলি। এরপর এএসআই সুমন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ঘর থেকে মালপত্র বাহির করতে উদ্যত হয় এবং ঘরে তালা মেরে দেওয়ার হুমকি দেয়। ওই সময় আমি এএসআই সুমনের কাছে জানতে চাইলে তিনি আদালতের মালপত্র ক্রোকের আদেশ দেখিয়ে বলেন, বেশি কথা বলতে পারবোনা। আমরা এসেছি আপনার সম্পত্তি নেওয়ার জন্য।

পরবর্তীতে এ ঘটনা দফারফা করতে সে ২০ হাজার টাকা দাবি করে। এরপর প্রথমে তাকে ২ হাজার টাকা দেওয়া হয়, না মানলে আরও ৩হাজার টাকাসহ মোট ৫হাজার টাকা নিয়ে সে চলে যায়। এএসআই সুমন আরও বলে প্রথমে টাকা দিয়ে দিলে এতো ঝামেলা হতো না।

আরও পড়ুন : আ’লীগের আয় বেশি

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো.সুমন হোসেন বলেন, আমি মাল ক্রোকের একটি আদেশ নিয়ে সেখানে যাই সত্য। তবে মাল ক্রোকের ভয় দেখিয়ে কোন অর্থ গ্রহণ করিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,বিষয়টি তার জানা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা