নুরু খান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
সারাদেশ

নুরু খান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে ব্যবসায়ী নুরু খান হত্যায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রোববার (৩১ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার চরকাজল ভূইয়ার স্লুইস বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী । ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার প্রায় সহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই রাত ৭ টার দিকে মন্নান ভূইয়া ও তার ছেলে রনি ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র বাহিনী ট্রলিযোগে ভুইয়ার স্লুইস বাজারে আসে।

এসময় শত শত মানুষের সামনে দোকান থেকে বের করে বাজারের মধ্যে ফেলে নুরু খানকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এরপরে নুরু খাঁনকে ট্রলির মধ্যে উঠিয়ে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পাশের এলাকা মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

হামলার সময় নুরু খাকে রক্ষায় তার ছেলে নোমান ও ভাতিজা রাসেল এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে তারা।

নৃশংস এই হত্যা কান্ডের ঘটনায় সন্ত্রাসী মান্নান ভূইয়া ও তার ছেলে রনি ভূইয়া সহ জড়িতদের ফাঁসি দাবী করেন বক্তারা।

আরও পড়ুন : আ’লীগের আয় বেশি

দীর্ঘদিন ধরে রনির বাবা মান্নান ভূঁইয়ার সঙ্গে নুরু খাঁনের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খাঁনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। অভিযুক্ত মান্নান ভুইয়া ও রনি ভুইয়ার বিরুদ্ধে একাধীক হত্যাসহ ডজনখানেক মামলা চলমান রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা