শ্লীলতাহানির অভিযোগ করায় ছুরিকাহত ৩
সারাদেশ

শ্লীলতাহানির অভিযোগ করায় ছুরিকাহত ৩

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকিব নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে জখম হন তিন শিক্ষার্থী।

আরও পড়ুন : অকটেন-পেট্রোল আমাদের কিনতে হয় না

মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন আহমেদ অ্যাকাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ জুলাই) সকালে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ও ছুরিকাঘাতে আহত তিন শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া ছুরিকাঘাতে জখম হওয়া তিন শিক্ষার্থী হলেন- মো. নাইম, শুভ ঘোষ ও নয়ন আলী। অভিযুক্ত রাকিব আল হাসান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : জনশুমারিতে খরচ ১৫৭৫ কোটি টাকা

অভিযোগপত্রে ভুক্তভোগী জানান, একই জেলায় বাড়ি হওয়ায় আগে থেকেই রাকিবের সঙ্গে তার পরিচয় ছিল। রাকিব তাকে প্রায় সময় বিরক্ত করতো। গত মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে এক বান্ধবীসহ ওই ছাত্রী হলে যাওয়ার পথে মমতাজউদ্দিন কলা ভবনের সামনে রাকিবের সঙ্গে দেখা হয়।

এ সময় রাকিব তাকে থামিয়ে কথা বলার চেষ্টা করে। কিন্তু ছাত্রী চলে আসার সময় রাকিব পেছন থেকে তাকে টেনে ধরলে ওই ছাত্রীর জামা ছিঁড়ে যায়। পরে তাকে চড়-থাপ্পড় মারে রাকিব। এ সময় রাকিবের সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল।

তবে ওই ছাত্রীর পরিচিতরা বলছেন, রাকিবের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর দেড় বছরের সম্পর্ক ছিল। এর মধ্যে রাকিব অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী রাকিবের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

এ বিষয়েই কথা বলতেই ওই ছাত্রীকে দাঁড় করিয়ে কথা বলার চেষ্টা করেন রাকিব। এই সময় ওই ছাত্রী চলে যেতে চাইলে থাপ্পড় মারেন রাকিব। বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের জানান। তারা বিভাগের কয়েকজন জুনিয়রসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় ছাত্র-উপদেষ্টা ও মতিহার থানা পুলিশের ওসি সেখানে উপস্থিত হন। পরে রাকিব ও তার বন্ধুদের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর বন্ধুদের হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে অভিযুক্তরা ওই ছাত্রীর বন্ধু নাইম, শুভ ও নয়নকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে রাকিব ও তার বন্ধুদের হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা তারেক নূরও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত রাকিবের শাস্তি চেয়ে আহতরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন : জনশুমারিতে খরচ ১৫৭৫ কোটি টাকা

ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়া আমি গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। কিন্তু এ নিয়ে কোনও মন্তব্য করবো না। তবে ওই ছেলের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি ছাত্র-উপদেষ্টার কাছে অভিযোগপত্র এসেছে।

আমি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততার কারণে এখনও হাতে পাইনি। হয়তো আগামীকাল হাতে আসবে। তখন আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা