সারাদেশ

মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পড়ালেখা নিয়ে মা বকুনি দেয়ায় সে আত্মহত্যা করে বলে জানা যায়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেব সাহা নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। নিহত ওই ছাত্রের নাম দেব সাহা (১৪)। সে পৌর সদরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন মানসী বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী নরেন সাহার ছেলে এবং স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। নিহতের এক বোন মেডিকেলের শিক্ষার্থী, অপর বোন গত বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

জানা যায়, শনিবার (২৩ জুলাই) বিকেলে পড়ালেখা নিয়ে দেবের মা দেবকে বকাঝকা করেন। এতে অভিমান করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেব সাহা নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের সদস্যরা টের পেলে সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

বিষয়টি নিশ্চিত করে ডা. শারমিন জাহান টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা