ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়ে‌ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার পর মহাসড়‌কের দুই পাশে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন দুটি উদ্ধা‌রে কাজ কর‌ছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছলে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এ‌তে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাকচালক ঘটনাস্থ‌লে মারা যায়। এছাড়া দুর্ঘটনায় আ‌রও ১৫ জ‌ন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

তিনি আরও বলেন, হতাহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। নিহত দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা